×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-১৭
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনায় আক্রান্ত হয়ে স্প্যানিশ কোচের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্প্যানিশ ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়ার মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার দুপুরে তিনি মারা যান। করোনার পাশাপাশি লিউকোমিয়াতে ভুগছিলেন ২১ বছর বয়সী এই কোচ।স্পেনের মালাগার ক্লাব অ্যাটলেটিকো পোর্তাদা আলতায় ছোটদের কোচ ছিলেন তিনি। গেল তিন মৌসুম ক্লাবটির সঙ্গে যুক্ত ছিলেন প্রয়াত এ ফুটবল কোচ।স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, প্রবল ঠাণ্ডা লেগেছে তার। কিন্তু ডাক্তারি পরীক্ষায় পরে জানা যায়, প্রাণঘাতী ভাইরাসে সংক্রমিত তিনি। এর পরই তরুণ কোচের শরীরে লিউকোমিয়ার উপস্থিতি ধরা পড়ে।ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর করোনার ভয়াবহ প্রভাব সবচেয়ে বেশি স্পেনে। ইতিমধ্যে প্রাণঘাতী এ ভাইরাস সংক্রমণের জেরে দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এখন পর্যন্ত সেখানে ২৯৭ জন প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat