×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-১৯
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে ঋণ শোধ না করলেও জুন পর্যন্ত খেলাপি না করার নির্দেশ

বাংলাদেশ ব্যাংক (বিবি) ব্যবসায়িক কর্মকান্ড স্বাভাবিক রাখতে ৩০ জুন পর্যন্ত কোন ঋণগ্রহীতা ঋণ পরিশোধ না করলেও তাকে ঋণ খেলাপি না করার নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক আজ ঋণ শ্রেণীকরণ সংক্রান্ত এক সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংককে এ নির্দেশনা দিয়েছে। সার্কুলারে গত ১ জানুয়ারি থেকে আগামী ৩০ জুন পর্যন্ত শ্রেণীকরণ করা বন্ধ রাখতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের (বিবি) জারিকৃত সার্কুলারে বলা হয়, আমদানি রফতানিসহ দেশের সাবির্ক অর্থনীতিতে করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যে এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। এ সময়ে অনেক ঋণ গ্রহীতা হয়তবা ঋণের টাকা পরিশোধ করতে পারবে না। এ অবস্থায় গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোন ধরনের খেলাপি ঋণ শ্রেণীকরণকৃত না করার জন্য ব্যাংকগুলোকে নিদের্শনা দেয়া হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat