×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-১৯
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আলমডাঙ্গায় ইতালি ফেরত যুবকের শরীরে করোনা শনাক্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের ইতালি ফেরত এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. এএসএম মারুফ হাসান বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। সবমিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। এরই মধ্যে বাংলাদেশে আক্রান্ত একজনের মৃত্যু ঘটেছে।ডা. মারুফ হাসান বলেন, ১২ মার্চ ওই যুবক ইতালি থেকে দেশে ফেরেন। দুইদিন ঢাকায় থাকার পর ১৪ মার্চ তিনি বাড়িতে আসেন। ১৬ মার্চ ইতালি ফেরত ওই যুবককে আলমডাঙ্গার বাড়ি থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়। এরপর ঢাকা থেকে আইইডিসিআরের কর্মকর্তারা চুয়াডাঙ্গায় এসে ওই যুবককে পরীক্ষা-নিরীক্ষা করেন। রিপোর্ট দেখে বুধবার (১৮ মার্চ) রাতে আইইসিসিআর জানায় তিনি তিনি করোনা আক্রান্ত।স্থানীয়রা জানায়, বাড়িতে এসে তার জ্বর, সর্দি, কাশি ও হাঁচির মতো উপসর্গগুলো দেখা যায়। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী বাড়ি পরির্দশন করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। পরদিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাদি জিয়াউদ্দিন সাঈদ ওই যুবককে নির্বাহী অফিসারের নির্দেশে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাদি জিয়াউদ্দিন সাঈদ জানান, আক্রান্তের পরিবারের অপরাপর চার সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat