×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-২১
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা রোধে ১০ দেশ থেকে বাংলাদেশে ফ্লাইট আসা নিষিদ্ধ

কোভিড-১৯ ভাইরাস মহামারী ছড়িয়ে পড়া রোধে বাংলাদেশ আজ মধ্যরাত থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত ১০টি দেশ থেকে ফ্লাইট আগমন নিষিদ্ধ করেছে।
বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি) আজ জারি করা এক নোটামে (নোটিশ টু এয়ারম্যান) জানিয়েছে, ২১ মার্চ মধ্যরাত থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সিএএবি মুখপাত্র আজ গণমাধ্যমকে এ কথা জানান।
নোটামে বলা হয়, ‘বাংলাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ইউএই, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত থেকে ছেড়ে আসা নির্ধারিত কোন আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাংলাদেশের কোন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করতে পারবে না।’
এরআগে এই দশটি দেশ করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশীদের তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।
সরকারি সূত্র জানায়, এই দশটি দেশ বাদে যুক্তরাষ্ট্র, ব্যাংকক, চীন এবং হংকং থেকে ফ্লাইট পরিচালনা উন্মুক্ত থাকবে।
এছাড়া যুক্তরাষ্ট্র বাদে ইউরোপ থেকে বাংলাদেশমুখী সকল পর্যটকদের ৩১ মার্চ পর্যন্ত এ দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat