×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-২১
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে বাতিল হলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা

 বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বৈঠকের পর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী এ ভাইরাসের মহামারীর কারণে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। রাষ্ট্রপতি ভবনের একজন মুখপাত্র একথা জানিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, ‘বৈঠকে বিশ্বব্যাপী কোভিক ১৯ (করোনা ভাইরাস)-এর প্রাদুর্ভাবের কারণে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি বলেন, এ বছর ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গভবনে বিশিষ্টজনকে অভ্যর্থনা এবং স্বাধীনতা দিবসের পদক বিতরণ অনুষ্ঠান হবে না।
আবেদীন বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতি এবং এই মহামারী মোকাবেলায় দেশটির প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি বিকেলে প্রায় একঘন্টা ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, তারা দু’জনেই দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat