×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-২৩
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইতালিতে একদিনে আরও ৬৫১ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে ফের একদিনে ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৭৬ জনে দাঁড়ালো। রবিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।এর আগের দিন শনিবার দেশটিতে রেকর্ড ৭৯৩ জনের মৃত্যু হয়। প্রতিক্ষণে দেশটিতে আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়ছে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় আক্রান্তের হার ১০ শতাংশ বেড়েছে। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮ জন।

ইতালির নাগরিজ সুরক্ষা পরিষেবার প্রধান অ্যাঞ্জেলো বোরেলি সাংবাদিকদের বলেন, আজকে ঘোষণা করা পরিসংখ্যা গতকালের তুলনায় কম।করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে দেশটি ইতিমধ্যে সকল ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির লোমবার্ডি এলাকায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে। এই অঞ্চলেই শুধু আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৬ জন এবং মৃতের সংখ্যা ৩ হাজার ৪৫৬ জন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসে ইতিমধ্যে ১৩ হাজারের বেশি জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat