×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-২৩
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিম্ন আদালতে জরুরি বিষয় বাদে অন্যান্য সব মুলতবির নির্দেশ

করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধঃস্তন আদালতসমূহে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবির নির্দেশ দেয়া হয়েছে।
প্রধান বিচারপতির আদেশক্রমে জারিকৃত এক সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়েছে।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত সার্কুলার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধঃস্তন আদালতসমূহে অধিক সংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এজন্য দেশের অধঃস্তন আদালতসমূহে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যাতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করা আবশ্যক।
দেশের অধঃন্তন আদালতসমূহে জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করার নির্দেশ প্রদান করা হলো। প্রধান বিচারপতির আদেশক্রমে জারিকৃত এ সার্কুলার অবিলম্বে কার্যকর হবে।
উদ্ভূত পরিস্থিতিতে এর আগে অপর এক সার্কুলারে কারাবন্দি আসামিদের জামিন শুনানির জন্য কারাগার হতে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালতে হাজির না করতেও নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat