×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-২৩
  • ৫২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস নিয়ে আতংক নয়,সতর্ক হোন : রওশন এরশাদ

 জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ করোনাভাইরাস নিয়ে ভয় বা আতংকিত না হতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে তিনি এ আহবান জানান। তিনি বলেন, ভয়ের পরিবর্তে মানুষ যদি সচেতন থাকে এবং স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে চলে, তাহলে করোনাভাইরাস প্রতিরোধ করা কঠিন কিছু নয়। এটা এমন এক পরিস্থিতি যাতে আতংকিত হওয়া উচিত নয় বরং সচেতন হওয়া প্রয়োজন।
বিবৃতিতে রওশন এরশাদ বলেন, শুধু করোনাভাইরাস নয়, যেকোন সংক্রামক ব্যাধি প্রতিরোধে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সচেতনতা ও প্রস্তুতি সন্তোষজনক অবস্থা থেকে দূরে আছে। এক্ষেত্রে করোনাভাইরাস মোকাবিলা ও প্রতিরোধের বিষয়টিকে একটি সফল স্বাস্থ্য আন্দোলনে রূপ দেয়ার কৌশল ও উপলক্ষ্য হিসেবে নেয়া যেতে পারে।
বিরোধীদলীয় নেতা বলেন, কভিড-১৯ ভাইরাস অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে তা বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠিতে করোনা সংক্রমনের যে চারটি স্তরের কথা বলা হয়েছে, বাংলাদেশ এর তৃতীয় স্তরে প্রবেশ করেছ। চতুর্থ স্তরটি হল ব্যাপক সংক্রমন ও ব্যাপক মৃত্যু। তিনি বলেন, জাতির এ মহাবিপদের মুহুর্তে দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক দোষারোপ না করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
এক্ষেত্রে জাতীয় পার্টি তথা বিরোধীদলের পক্ষ থেকে সরকারকে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat