×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-৩১
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অর্ধেক কর্মী ছাঁটাই করতে যাচ্ছে কানাডা এয়ারলাইন

কানাডা এয়ারলাইন সোমবার জানিয়েছে, করোনাভাইরাসের কারণে তারা তাদের কর্মীদের প্রায় অর্ধেক সাময়িকভাবে ছাঁটাই করবে এবং দ্বিতীয় তিনমাসে (এপ্রিল-জুন) সর্বোচ্চ ৯০ শতাংশ কার্যক্রম কমিয়ে দেবে। খবর এএফপি’র। কানাডা এয়ারলাইনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ এপ্রিল থেকে ১৫ হাজার ২শ’ কর্মী এবং ১ হাজার ৩ শ’ ব্যবস্থাপকের ক্ষেত্রে এই পদক্ষেপ কার্যকর হবে। কানাডা এয়ারলাইন গত সপ্তাহে ৫ হাজার ১শ’র বেশি ফ্লাইট কর্মী সাময়িকভাবে ছাঁটাইয়ের ঘোষণা দেয়। কানাডা এয়ারলাইনের প্রেসিডেন্ট ক্যালিন রভিনেস্কু এক বিবৃতিতে বলেন, কোভিড-১৯ মহামারী ভাইরাসের নজিরবিহীন ছোবলের কারণে বাধ্য হয়ে কর্মী ছাঁটাইয়ের মত এমন সব কষ্টদায়ক পদক্ষেপ নিতে হচ্ছে। মন্ট্রিল ভিত্তিক এ কোম্পানি আগের বছরের একই সময়ের তুলনায় ২০২০ সালের দ্বিতীয় তিন মাসের জন্য ৮৫-৯০ শতাংশ কার্যক্রম কমিয়ে দিবে। কানাডা এয়ারলাইন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক রুটে তাদের অধিকাংশ ফ্লাইট বাতিল করেছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণার পর তারা এসব ফ্লাইট বাতিল করে। কোম্পানির ওয়েবসাইটে বলা হয়, বিশ্বব্যাপী কানাডা এয়ারলাইনের ৩৬ হাজার কর্মী রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat