×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৩-৩১
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ থেকে রাজধানীর উত্তরা পর্যন্ত জীবানু নাশক ছিটাবে এফবিসিসিআই

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা কার্যক্রমের অংশ হিসেবে নারায়নগঞ্জ থেকে রাজধানীর উত্তরা পর্যন্ত দুই দিনব্যাপী জীবানু নাশক ছিটানোর কর্মসূচি গ্রহন করেছে। আগামীকাল থেকে এই কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ ট্যাংক লরি এসোসিয়েশন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পেরেশনের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মোট ২০টি ট্যাংক লরির মাধ্যমে মতিঝিল এফবিসিসিআই আইকন টাওয়ার এর সামনে থেকে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে জীবাণু নাশক ছিটানোর কাজ শুরু হবে। নারায়নগঞ্জ ও ঢাকা শহরের উত্তরা ও গাবতলীসহ বেশির ভাগ অংশ যেন এ কার্যক্রমের আওতায় আসে সেজন্য ৪টি রুটে ভাগ করে জীবাণু ধ্বংসের কাজ চলবে।
১ম রুট : ৫টি ট্যাংক লরি, মতিঝিল হতে গাবতলী (মতিঝিল-জিপিও-শাহবাগ-এলিফ্যান্ট রোড- ঝিগাতলা-মোহাম্মদপুর-আসাদগেট-শ্যামলী-গাবতলী)
২ম রুট: ৫টি ট্যাংক লরি, মতিঝিল হতে উত্তরা (মতিঝিল-ফকিরাপুল-কাকরাইল-শান্তিনগর-মালিবাগ-রামপুরা-নতুনবাজার-বিশ্বরোড-এয়ারপোর্ট-উত্তরা)
৩য় রুট: ৫টি ট্যাংক লরি, মতিঝিল হতে গুলশান (মতিঝিল-কমলাপুর-রাজারবাগ-শাহাজাহানপুর-রামপুরা-হাতিরঝিল-গুলশান)
৪র্থ রুট : ৫টি ট্যাংক লরি, মতিঝিল হতে নারায়নগঞ্জ (মতিঝিল-গুলিস্থান-নাবাবপুর-ইংলিশরোড-বাবুবাজার-চুনকাটিয়া-নারায়নগঞ্জ)
এফবিসিসিআই জীবাণু ধ্বংসের এ কাজের পাশাপাশি স্বাস্থ্য ও জরুরি সেবায় নিয়েজিদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদানের ঘোষণা দিয়েছে। সুরক্ষা সরঞ্জামের একটি চালান চীন থেকে ইতোমধ্যে দেশের পথে রয়েছে।
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম স্থানীয় প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্য সারাদেশে সংগঠনটির সদস্য চেম্বার ও বাণিজ্য সংগঠনগুলোকে চিঠির মাধ্যমে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat