×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-০৩
  • ৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে

বিশ্বব্যাপী বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫০,০০০ এবং আক্রান্তদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এই মহামারী ভাইরাস গোটা ইউরোপ ঘিরে ফেলেছে এবং দৈনিক মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে।
বিশ্বের অর্ধেকের বেশি মানুষ লকডাউনে থাকা সত্তে¡ও হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। দৈনিক মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র, স্পেন ও ব্রিটেন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
ভাইরাস মহামারী একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতিকে বিপর্য়য়ের মধ্যে ফেলছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গত সপ্তাহে ৬.৬৫ মিলিয়ন কর্মী বেকার ভাতার আবেদন করেছে এবং স্পেনে এ যাবতকালের সর্বোচ্চসংখ্যক বেকারত্ব বৃদ্ধি পেয়েছে।
কোভিড-১৯ এখন যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটিতে করোনাভাইরাসে ৫,৯২৬ জন মারা গেছে এবং ২ লাখ ৪৩ হাজার ৪৫৩ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে ১,১৬৯ জনের মৃত্যু হয়েছে।
আমেরিকার ৮৫ শতাংশ লোক এখন লকডাউনের মধ্যে রয়েছে, তা সত্তে¡ও মৃত্যুর সংখ্যা কমছে না। এ অবস্থায় দুর্যোগ মোকাবেলা সংস্থা এফইএমএ বৃহস্পতিবার আমেরিকার সেনাবাহিনীকে লাশ রাখার ১ লাখ ব্যাগ প্রস্তুত রাখতে পরামর্শ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat