×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-০৬
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনায় আক্রান্ত হয়ে দুদক পরিচালকের মৃত্যু

এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক। ২২তম বিসিএস ক্যাডার এই দুদক পরিচালকের বয়স ৪৫ বছর।দুদক সূত্রে জানা যায়, ২২ মার্চ প্রথম দফায় জ্বর আসে এই দুদক কর্মকর্তার। তখন তাপমাত্রা কম থাকায় তিনি নির্বাহী কাজ চালিয়ে যাচ্ছিলেন।

দ্বিতীয় দফায় ২৪-২৫ তারিখ তার আবারো জ্বর আসে। তখনও তাপমাত্র কম ছিল। জ্বরের সঙ্গে হালকা কাশিও ছিল। দু’দিন পর তিনি সুস্থ হয়েছে যান। তবে জ্বর নিয়ে তিনি অফিস করেন।

তৃতীয় দফায় ৩০ তারিখ তার পুনরায় জ্বর আসে। এরার তাপমাত্রা বেশি ছিল। সেদিনই তিনি আইইডিসিআরকে জানান। পরে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে এবং রাতেই তাকে করোনা পজিটিভ বলে জানানো হয়। এরপর তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। হাসপাতালে চিতিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

২৪-২৫ মার্চ অফিস করার সময় এই দুদক কর্মকর্তার সংস্পর্শে আসা কর্মকর্তা-কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সরকারিভাবে ঘোষণা করা না হলেও এই মৃত্যুর মাধ্যমে দুই অঙ্কে পৌঁছল বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat