×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-০৮
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে করোনায় ১৪৯ জনের মৃত্যু

ভারতে করোনাভাইরাসে আজ বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জন এবং দেশব্যাপী আক্রান্তের সংখ্যা ৫,১৯৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানায়।
মোট আক্রান্তদের মধ্যে ৪০১ জন সুস্থ্য হয়ে হাসপাতাল ছাড়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা ৪,৬৪৩ জন। আক্রান্তদের মধ্যে ৭০ জন বিদেশী রয়েছেন।
সকাল ৯ টায় মন্ত্রণালয়ের আপডেটেড খবরে বলা হয়,মঙ্গলবারের হিসাবের পর থেকে নতুন করে ২৫ জন মারা গেছে।এদের মধ্যে ১৬ জন মহারাষ্ট্রে; দিল্লী, পশ্চিমবঙ্গ,হরিয়ানা এবং তামিলনাড়–তে ২ জন করে ও মধ্যপ্রদেশে ১ জন মারা গেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনায় সবচেয়ে বেশী মৃত্যুর সংখ্যা মহারাষ্ট্রে, সেখানে ৬৪ জন মারা গেছে ,এর পরে গুজরাট ও মধ্যপ্রদেশে ১৩ জন করে এবং দিল্লীতে ৯ জন মারা গেছে। তেলেঙ্গানা,পাঞ্জাব ও তামিলনাড়–তে ৭ জন করে মারা গেছে। পশ্চিমবঙ্গে ৫ জন, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে ৪ জন করে মারা গেছে। উত্তর প্রদেশ, হরিয়ানা ও রাজস্থানে ৩ জন করে মারা গেছে। জম্মু-কাশ্মীর ও কেরালায় ২ জন করে ; বিহার, হিমাচল প্রদেশ ও উড়িষ্যায় ১ জন করে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat