×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-১৬
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি নব-নিযুক্ত আইজিপির শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের নব-নিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ ।
এ সময় বিউগলে বাজানো হয় জাতীয় সঙ্গীত। ডিএমপি’র একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর শহীদদের প্রতি সম্মান জানান।
ডিএমপি’র এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়,আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন নব-নিযুক্ত আইজিপি।
এসময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার) সহ পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকায় প্রথম গণহত্যা শুরু করে। ওই রাতে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সবর্ প্রথম প্রথম প্রতিরোধ গড়ে তোলে অকুতোভয় বীর পুলিশ সদস্যরা।
তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের গর্বিত অংশীদার। বাংলাদেশ পুলিশসহ সমগ্র বাঙালি জাতি এ বীরদের চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat