×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-১৬
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত আইজিপি ও র‌্যাব মহাপরিচালকের সাক্ষাৎ

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর নবনিযুক্ত মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে রাষ্ট্রপতি নবনিযুক্ত আইজিপি ও র‌্যাব মহাপরিচালক কে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। মুক্তিযুদ্ধে এ বাহিনীর রয়েছে গৌরবময় ভূমিকা। দেশের আইন শৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ দমন ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ ইতিবাচক অবদান রেখে আসছে। বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় জনগণের সামাজিক দুরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন করতে পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে পুলিশের প্রতিটি সদস্য কার্যকর ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি বলেন, র‌্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন দেশের যে কোনো প্রয়োজনে এ বাহিনীর প্রতিটি সদস্য ভবিষ্যতেও সাহসী ভূমিকা অব্যাহত রাখবে।
নবনিযুক্ত আইজিপি ও র‌্যাব মহাপরিচালক দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামীম উজ জামান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat