×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-২১
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা ঠেকাতে তুরস্কের ৩১টি নগরীতে ৪ দিনের কারফিউ

নোবেল করোনা ভাইরাস ছড়িয়ে পরা ঠেকানোর অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বৃহস্পতিবার থেকে ইস্তানবুল এবং অপর প্রধান ৩০টি নগরীতে চারদিনের লকডাউন ঘোষণা করেছেন।
এরদোয়ান সোমবার জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে বলেন, ‘২৩ থেকে ২৬ এপ্রিল ৩১ টি নগরীতে আমরা লকডাউন বাস্তবায়ন করতে যাচ্ছি।’
তুরস্ক গত দুই সপ্তাহান্তে ৩১ টি নগরীতে ৪৮ ঘন্টার লকডাউন কার্যকর করেছে।
২৩ এপ্রিল সরকারী ছুটি, এদিন তুর্কি পার্লামেন্টের প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকী উদযাপিত হবে।
দেশটিতে সোমবারের ঘোষণায় বলা হয়, তুরস্কে নতুন করে করোনা ভাইরাসে ১২৩ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২,১৪০ জন এবং আক্রান্তের সংখ্যা ৯১ হাজার।
তুরস্ক ইতোমধ্যেই স্কুল বন্ধ করে দিয়েছে, জনসমাগম নিষিদ্ধ করেছে এবং ৬৫ বছরের অধিক ও ২০ বছরের নিচে বয়সীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে।
এরদোয়ান বলেন, তুর্কিরা নিয়ম মেনে চলছে, আমরা মহামারির বিপর্যয়কর মাত্রা ঠেকাতে পেরেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat