×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-২১
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোভিড-১৯ নিয়ে ওআইসি ইসির ভিডিও কনফারেন্স কাল, যোগ দিচ্ছে ঢাকা

কোভিড-১৯ মহামারীর সমস্যা সমাধানের প্রয়াসের অংশ হিসেবে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) কার্যনির্বাহী কমিটি (ইসি) আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে একটি ব্যতিক্রম সভা করতে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন অংশ নেবেন। কারণ বর্তমানে ওআইসি ইসির অন্যতম সদস্য বাংলাদেশ।
কার্যনির্বাহী কমিটিতে আরও পাঁচটি সদস্য রাষ্ট্র- তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং নাইজার রয়েছে।
কোভিড-১৯ মহামারী প্রদূর্ভাব ছড়িয়ে পড়ার পর থেকে ওআইসি থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রচারের একটি অংশ হিসেবে এই ভিডিও কনফারেন্স করা হবে।
ভিডিও কনফারেন্সে সদস্য দেশগুলোর জনস্বাস্থ্য, সুরক্ষা এবং তাদের আর্থিক স্থিতিশীলতার উপর করোনাভাইরাস মহামারীর প্রভাবগুলো নিয়েই পর্যালোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, সৌদি আরবের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। এতে ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ওআইসির মহাসচিব ও ১৪ তম ইসলামিক শীর্ষ সম্মেলনের সভাপতি উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat