×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০৪-২৮
  • ৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 হাওরের প্রায় ৬২ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে পাওয়া তথ্য মতে, পাকা অবস্থায় রয়েছে ১৪ শতাংশ এবং এখনো পাকে নাই ২৪ শতাংশ বোরো ধান।
অধিদপ্তরের তথ্যানুসারে হাওরাঞ্চল কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।
এর মধ্যে (২৭ এপ্রিল) পর্যন্ত কাটা হয়েছে ২.৭৪ লাখ হেক্টর জমির ধান যা শতকরা ৬২ ভাগ। সিলেটে ৬৫, মৌলভীবাজারে ৭২, হবিগঞ্জে ৫৫, সুনামগঞ্জে ৬৫, নেত্রকোনায় ৭৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ এবং কিশোরগঞ্জে ৪৭ শতাংশ বোরো ধান কাটা হয়েছে।
এদিকে কৃষক ও শ্রমিকদের উৎসাহ দিতে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক আগামীকাল বুধবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, সদর ও তাহিরপুর উপজেলায় হাওরে কৃষকের বোরো ধান কাটা পরিদর্শনে করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat