×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৪-২৮
  • ১০৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জেলায় আত্মসমর্পণকারী চরমপন্থি দলের ২৩ সদস্যের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আজ বেলা ১১টায় নাটোর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জনপ্রতি ৫০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, অপরাধ জগতের অস্বাভাবিক জীবন পেছনে ফেলে সামাজিক জীবনে ফিরে আসায় উপকৃত হবেন পূর্বে চরমপন্থা অবলম্বনকারীদের পরিবার, আত্মীয়স্বজন তথা দেশ। আমরা আশাকরি সুস্থ্য-স্বাভাবিক জীবনে ফিরে এসে প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদান কাজে লাগিয়ে তারা উন্নয়নে নিয়োজিত হবেন। সরকারকে প্রদত্ত চরমপন্থার কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গিকার পালন করে চলবেন এবং দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত হবেন। আজ থেকে তাদের আলোকিত জীবন যাপন শুরু হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিমুল বলেন, আতœসমর্পণকারীবৃন্দ তাদের ভূল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। প্রাপ্ত আর্থিক অনুদানকে সমন্বিত করে কোন কৃষি বা ব্যবসায় ভিত্তিক সমবায় সমিতি গঠন করলে তাদের কার্যক্রমে ভবিষ্যতে প্রণোদনা প্রদান করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, এনএসআই এর যুগ্ম পরিচালক জহির উদ্দিন এবং চরমপন্থি দলের সদস্যদের মধ্যে থেকে এস এম ফয়সাল। পুলিশ সুপার লিটন কুমার সাহা সভা প্রধানের দায়িত্ব পালন করেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আত্মসমর্পণকারী ব্যক্তিরা নাটোরের নলডাঙ্গা, নাটোর সদর, সিংড়া, রাজশাহীর বাগমারা ও নওগাঁর আত্রাই এলাকায় আন্ডারগ্রাউন্ড দলের সদস্য হিসেবে ওই এলাকার জনপদকে অস্থির করে তুলেছিল। তারা ২০১৯ সালের এপ্রিল মাসে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat