×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-০৪-২৯
  • ১১২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 য্ক্তুরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ভিয়েতনাম যুদ্ধে আমেরিকানদের মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে। মঙ্গলবার জনস হপকিন্স ইউনিভার্সিটি এ কথা জানায়।
বাল্টিমোর ভিত্তিক ইউনিভার্সিটি জানায়,করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে ৫৮ হাজার ৩৬৫ জন মারা গেছে, জাতীয় আর্কাইভের তথ্যানুযায়ী ভিয়েতনাম যুদ্ধে এবং যুদ্ধকালীন অন্যান্য দুর্ঘটনায় ৫৮ হাজার ২২০ মার্কিন সেনার মৃত্যু হয়েছে ।
এদিকে হ্যানয়ে ভিয়েতনাম কর্তৃপক্ষ বলেছে,উত্তর ভিয়েতনামের নিয়মিত বাহিনী এবং ভিয়েট কং গেরিলা বাহিনী মিলিয়ে দেশটির ১২ লাখ সৈন্য মারা গেছে। এছাড়াও ২০ থেকে ৩০ লাখ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে, যা বিশ্বের অন্য যে কোন দেশের চেয়ে বেশী।
জনস হপকিন্স জানায়, চীনের প্রতিবেশী কমিউনিস্ট দেশ ভিয়েতনামে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭০ জন, কারো মৃত্যু হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat