×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-০৪-৩০
  • ১১১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুইডিস জলবায়ু এ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ ডেনিস ফাউন্ডেশন থেকে পাওয়া পুরস্কারের ১ লাখ ডলার কোভিড ১৯ মহামারি মোকাবেলায় ব্যবহারের জন্য জাতিসংঘের শিশু তহবিলে (ইউনিসেফ) দান করেছেন।
ইউনিসেফ বৃহস্পতিবার এক বিবৃতিতে থুনবার্গের (১৭) বক্তব্য উদ্ধৃত করে জানায়,“ জলবায়ু সংকটের মতো করোনাভাইরাস মহামারি হচ্ছে শিশু অধিকারের সংকট।”
থুনবার্গ বলেন, “এটির কারণে সকল শিশু ক্ষতিগ্রস্ত হবে এবং এই প্রভাব দীর্ঘমেয়াদি হবে, তবে ঝুঁকিপূর্ণ গ্রুপ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি বলেন,“আমি সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি এবং শিশুদের জীবন রক্ষায়,স্বাস্থ্য সুরক্ষায় ও শিক্ষা সুযোগ অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ কাজে ইউনিসেফকে সহযোগিতায় আমার সঙ্গে যোগ দেয়ার আহবান জানাচ্ছি।”
দারিদ্র্য বিরোধী ডেনিস বেসরকারী সংস্থা হিউম্যান এ্যাক্ট এই এক লাখ ডলার দানের অর্থ ইউনিসেফকে সরবরাহ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat