×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৪-৩০
  • ১৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা রোগীদের চিকিৎসায় জরুরি প্রয়োজনে দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদ স্বল্পতায় ক্যাডার পদ না পাওয়াদের মধ্য থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে দুই হাজার জনকে নিয়োগের সুপারিশ করা হয়। আর সিনিয়র স্টাফ নার্স পদে পাঁচ হাজার ৫৪ জন প্রার্থীকে নিয়োগে সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড ১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ৩৯তম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ কিন্তু সুপারিশ প্রাপ্ত নন এমন ৮১০৭ প্রার্থীর মধ্যে থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সাময়িক সুপারিশ করেছে। এছাড়াও সিনিয়র স্টাফ নার্স ৫০৫৪ প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ফলাফল পিএসসি ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd)-তে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat