×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-০৪-৩০
  • ১০৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি করোনাবিরোধী যুদ্ধের সৈনিক সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত ও তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানিয়ে বলেন, অন্যদের মতো সাংবাদিকদের জন্যও ত্রাণ ও প্রণোদনার ব্যবস্থা করা উচিত।
মোহাম্মদ নাসিম বলেন, করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মারা গেছেন। শুধু তাই নয়, ঢাকা ও মফস্বলে অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সংবাদ সংগ্রহে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকরা করোনা মোকাবেলায় সরকারকে সহযোগিতা করছেন। তেমনি করোনা সমস্যা মোকাবেলায় অনেক সীমাবদ্ধতা, অনেক প্রতিষ্ঠানের ব্যর্থতার কথাও সাহসের সাথে তুলে ধরছেন সাংবাদিকরা। চিকিৎসার ক্ষেত্রে সীমাবদ্ধতা ও ত্রাণ তৎপরতায় সফলতা ও ব্যর্থতার কথাও সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারছি।
মোহাম্মদ নাসিম বলেন, আজকে দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা অনেক খবর খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশবাসী ও প্রশাসনের কাছে পৌঁছে দিচ্ছেন। চিকিৎসক, নার্স ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো মাঠে কর্মরত সাংবাদিকরাও করোনা বিরোধী যোদ্ধা। আজকে করোনায় অনেকে মারা যাচ্ছে, অনেকে আক্রান্ত হচ্ছে। তাদের সহায়তা করা সরকার ও মিডিয়ার মালিক পক্ষের দায়িত্ব ও কর্তব্য। এই সময়ে সাংবাদিক বন্ধুদের জন্য কোন রকম সহায়তা করা যায় কিনা তা বিবেচনা করতে তিনি প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat