×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২০-০৫-০২
  • ১২১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপে মহামারি করোনাভাইরাসে শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। গ্রীনিচ মান সময় ১৭৪০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
বর্তমান বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপ। এ মহাদেশের দেশগুলোতে করোনাভাইরাসে মোট ১৪ লাখ ৯৫ হাজার ২৯৩ জন আক্রান্ত হয়েছে এবং এক লাখ ৪০ হাজার ৯৬ জন মারা গেছে। ভাইরাসটিতে বিশ্বব্যাপী ২ লাখ ৩৪ হাজার ৯৮৭ জন প্রাণ হারিয়েছে।ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৮ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে। এরপর ব্রিটেনে ২৭ হাজার ৫১০ জন, স্পেনে ২৪ হাজার ২৮৪ জন, ফ্রান্সে ২৪ হাজার ৫৯৪ জন মারা গেছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat