×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১১-০৯
  • ১৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জেলার উপজেলা সদরে আজ ‘স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে দলিত অনগ্রসর জনগোষ্ঠী’র অন্তর্ভুক্তি’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নে দলিতদের পিছনে রাখা যাবেনা এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নগরিক উদ্যোগে’র সহযোগিতায় সোমবার বেলা ১২ টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিভ’তোশ রায়ের সভাপতিত্বে এখানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন। আরো বক্তব্য রাখেন.উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনছ মিয়া, জেলা যুব উন্নয়ন অধিপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, সমাজ সেবা অধিপ্তরের শহর কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, জেলা বিআরডিবি’র চেয়ারম্যান গৌরাঙ্গ চন্দ্র দে, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা মো: জাকির হোসেন প্রমূখ।
আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী এবিএম আনিসুজ্জামান।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। কিন্তু দলিত জনগোষ্ঠীকে পিছনে ফেলে সার্বিকভাবে দেশের উন্নয়ন সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat