×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-১৪
  • ১০৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে পরিচিত অলিম্পিক গেমসে ক্রিকেট ইভেন্ট চান ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।
অন্তত টি-টুয়েন্টি ফরম্যাট হলেও অলিম্পিকে যোগ আহ্বান করেছেন দ্রাবিড়। তার মতে, অলিম্পিকে ক্রিকেট যুক্ত হলে ইভেন্ট তার পূর্ণতা পাবে। এতে অলিম্পিকে জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করেন ক্রিকেটে দ্য ওয়াল খ্যাত দ্রাবিড়।
কিন্তু অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট যোগ করার পক্ষে নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অলিম্পিকে ক্রিকেটের জন্য দল না পাঠানোর হুমকিও দিয়েছিলো বিসিসিআই।
তবে ভারতের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৩,২৮৮ রান করা দ্রাবিড় মনে করেন, অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট যুক্ত করা উচিত।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দ্রাবিড় বলেন, ‘টি-টুয়েন্টি ক্রিকেট অলিম্পিকে যুক্ত হলে দারুণ হবে। আপনারা জানেন, বিশ্বের অনেক দলই টি-টোয়েন্টি খেলছে। ক্রিকেটকে অর্ন্তভুক্ত করা অবশ্যই চ্যালেঞ্জের হবে। তাই দীর্ঘ সময়ের প্রয়োজন। পাশাপাশি সকল সুযোগ সুবিধাও নিশ্চিত করতে হবে। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে অলিম্পিকে ক্রিকেট চালু করা গেলে সেটা হবে সত্যিই অভূতপূর্ব।’
২০১৮ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট যুক্ত করা নিয়ে জরিপ করেছিলো। জরিপে ৮৭ শতাংশ ভোট ছিল ক্রিকেটের পক্ষে। এতেই বুঝা যায় ক্রীড়াপ্রেমিদের কাছে ক্রিকেট কতটা জনপ্রিয়।
ক্রিকেটকে সারা বিশ্বের ছড়িয়ে দিতেই অলিম্পিকে এই ইভেন্টের অর্ন্তভূক্তি চার দ্রাবিড়, ‘আমি ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পক্ষে। অলিম্পিক বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় মঞ্চ। সারাবিশ্বের চোখ থাকে সেখানে। যদি সত্যিই সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে কেন ক্রিকেট যোগ হবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat