×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-১১-১৪
  • ১৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া, জেলার ধুনট উপজেলায় আজ অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় মাটি কাটার কাজ শুরু হয়েছে।
আজ শনিবার সকালে কালেরপাড়া, নিমগাছী, ভান্ডারবাড়ী ইউনিয়নে পৃথক পৃথক ভাবে মাটিকাটা কাজের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
আজ উপজেলার দশটি ইউনিয়নে একযোগে একহাজার ৪৬১জন শ্রমিক এ প্রকল্পের কাজ শুরু করছেন। চল্লিশদিন ব্যাপী এ প্রকল্পের আওতায় শ্রমিকরা দৈনিক দু’শটাকা হারে মজুরী পাবেন।
পৃথক অনুষ্ঠানে মাটি কাটা কাজের উদ্বোধনকালে নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকার, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat