×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ১২১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ, জেলায় আজ স্থানীয় পর্যায়ে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার জেলা শিল্পকলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্ন্যান্স ইনোভেশন’ ইউনিটের সহায়তায় জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তারের পরিচালনায় কর্মশালায় ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ।
বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, অতিরিক্ত সচিব আশরাফ উদ্দিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট-এর পরিচালক (উপসচিব) মোহাম্মদ আলী নেওয়াজ রাসেল।
কর্মশালা সম্পর্কে ধারণা দেন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. আরিফুল হক মামুন।
এ কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ একশ’জন অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat