×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১১-২৩
  • ১০৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেক্টোরাল পদ্ধতিতে কিছু সমস্যা রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই মনে করছেন।
একই সঙ্গে তিনি বলেছেন, পুরনো এই পদ্ধতি পরিবর্তন করার বিষয়টি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে। রোশিয়া-১ টিভি চ্যানেলকে পুতিন এ কথা বলেন।
তিনি বলেন, এটি স্পষ্ট-এটি বিশ্বের সকলের কাছেই স্পষ্ট। আমার কাছেও মনে হয়েছে যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল পদ্ধতিতে সমস্যা রয়েছে।
পুতিন আরো বলেন, এর কিছুটা পরিবর্তন করার দরকার আছে কি নেই সেটি আমেরিকার বিষয়। আমেরিকার জনগণ যদি সন্তুষ্ট থাকে, ভালো।
তিনি বলেন, যদি কোন প্রার্থী একটি রাজ্যে জয়ী হয় তবে তিনি সব’কটি ইলেক্টোরাল ভোট পাবেন। যেমন ধরুন সে রাজ্যে ২০টি ইলেক্টোরাল ভোট রয়েছে। তিনি ১১টিতে জিতেছেন। কিন্তু পাবেন পুরো ২০টি। কিন্তু এর পেছনে ভোটের সংখ্যা অল্প। আমার দেখা মতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম তিন বার ঘটেছে। বেশি ইলেক্টোরাল ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন কোন প্রার্থী। কিন্তু তার পেছনে ভোটার ছিলেন অল্প। এটি কি গণতন্ত্র?
পুতিন আরো বলেন, মার্কিন নির্বাচন মূল্যায়নের দায় আমেরিকানদের ওপরই বর্তায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat