×
ব্রেকিং নিউজ :
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ১১১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুুজিববর্ষ’ আয়োজনের অংশ হিসেবে শনিবার গোপালগঞ্জের মধুমতি নদীতে আয়োজন করা হয়েছে ‘বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা’। পুরুষ বিভাগে কংশুর থেকে শুরু হয়ে হরিদাসপুর ব্রীজ পর্যন্ত ১০ কিলোমিটার এবং মহিলা বিভাগে উলপুর ব্রীজ থেকে হরিদাসপুর ব্রীজ পর্যন্ত আট কিলোমিটার পর্যন্ত সাঁতারুরা অতিক্রম করবেন। ঢাকায় উন্মুক্ত প্রাথমিক বাছাইয়ে ৩০জন প্রতিযোগী থেকে পুরুষ ও মহিলা বিভাগে সাতজন করে প্রতিযোগী চূড়ান্ত আসরে অংশ নেবে।
প্রতিযোগিতা উপলক্ষে আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ও পৃষ্ঠাপোষক ম্যাক্স গ্রুপের কর্নধার গোলাম মো. আলমগীর এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক সেলিম মিয়া।
প্রতিযোগিতার পুরুষ বিভাগে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ ও জুয়েল আহমেদ, নৌবাহিনীর কাজল মিয়া ও পলাশ চৌধুরি, ইছামতি সুইমিং ক্লাবের শিপন, বাংলাদেশ আনসারের মো. আশিক এবং গোপালগঞ্জ সুইমিং ক্লাবের দীন ইসলাম অংশ নেবেন। এছাড়া মহিলা বিভাগে অংশ নেবেন- সোনাবাহিনীর নাঈমা আক্তার ও সবুরা খাতুন, নৌবাহিনীর জুলি আক্তার, আনসারের মুক্তি খাতুন, আমলা সুইমিং ক্লাবের মুক্তা খাতুন, ঝিনাইদহের বৈশাখী খাতুন এবং গোপালগঞ্জ সুইমিং ক্লাবের সুমাইয়া আক্তার অংশ নেবেন।
প্রতিযোগিতা শেষে দুপুরে গোপালগঞ্জস্থ শেখ মনি অডিটরিয়ামে পুরস্কার প্রদান করবেন ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। প্রতিযোগিতার উভয় বিভাগে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী সাঁতারুরা ট্রফি ও আর্থিক পুরস্কার এবং দুরত্ব শেষ করা প্রত্যেকেই আর্থিক পুরস্কার পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat