×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৯৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার বলেছেন, কানাডিয়ানরা ২০২১ সালের গোড়ার দিকে প্রথম ডোজ কোভিড-১৯ টিকা পাওয়ার আশা করতে পারে। যে সব দেশ নিজেরাই টিকা উৎপাদনে সক্ষম তাদের তুলনায় দেরি করে তারা তা পাবে।
ট্রুডো এক সংবাদ সম্মেলনে জানান, কানাডার ভ্যাকসিন উৎপাদন করার ক্ষমতা নেই। তিনি বলেন, কয়েক দশক আগে আমাদের এ ধরণের সামর্থ থাকলেও এখন আর তা নেই।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোর ফার্মাসিউটিক্যালস সুবিধা রয়েছে। যে কারণে তারা স্পষ্টতই অগ্রাধিকারের ভিত্তিতে তাদের নাগরিকদের সহায়তা দিতে চলেছে। খবর এএফপি’র।
তিনি আরো বলেন, কানাডিয়ানদের সরাসরি সহায়তা করার সক্ষমতা ছাড়া আগামী বছরগুলোতে আমরা আর কোনো মহামারী পরিস্থিতির শিকার হতে চাই না।
মঙ্গলবার পর্যন্ত কানাডায় কোভিড-১৯ আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার। এতে মৃত্যু হয়েছে ১১ হাজার ৫০০ জনের।
ফেডারেল সরকার দেশটির ৩৮ মিলিয়ন জনগোষ্ঠির জন্য ৩০০ মিলিয়নের বেশি ভ্যাকসিন ডোজ সংগ্রহ করার জন্য অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার এবং বায়োনটেক, সানোফি ও জিএসকে, নোভাভ্যাক্স, জনসন এন্ড জনসন, মেডিকাগো ও মোডার্নার সঙ্গে চুক্তি করেছে।
ট্রুডো বলেন, ‘আমরা সরবরাহের আগে সেগুলোর কার্যকারিতা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করছি এবং হেলথ কানাডা কোম্পানিগুলোর সরবরাহকৃত সকল তথ্য বিশ্লেষণ করছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat