×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১১-২৯
  • ১২৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রণবীরের থেকে দূরত্ব সইতে পারছেন না আলিয়া ভট্ট। ভালবাসার মানুষের কাছাকাছি থাকতে তাই এ বার আরও এক ধাপ এগিয়ে তাঁর বাসস্থানের কাছেই নতুন বাড়ি কিনে ফেললেন অভিনেত্রী।

মুম্বইয়ের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, রণবীর যে কমপ্লেক্সে থাকেন আলিয়া সেখানেই ২, ৪৬০ স্কোয়্যার ফিটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। বাস্তু পালি হিল কমপ্লেক্সের সাত তলায় রণবীর থাকেন। এ বার থেকে পাঁচ তলায় থাকবেন আলিয়া। অর্থাৎ প্রেমিক-প্রেমিকার মাঝে দূরত্ব বলতে মাঝের একটি ফ্লোর! জানা যাচ্ছে, ৩২ কোটি টাকা দিয়ে আলিয়া এই অ্যাপার্টমেন্টটি কিনেছেন। রণবীরের বাড়ি অর্থাৎ ‘কৃষ্ণা রাজ বাংলো’র থেকে তাঁদের এই অ্যাপার্টমেন্ট খুব দূরে নয়।

আলিয়ার নতুন অ্যাপার্টমেন্টকে সাজিয়ে তোলার দায়িত্ব পড়েছে গৌরী খানের উপর। প্রসঙ্গত, ২০১৬ সালে রণবীরের বাড়িটিও গৌরীই সাজিয়েছিলেন।২০১৯ সালে আলিয়া জুহুতে প্রায় ১৩ কোটি টাকা দিয়ে একটি বাড়ি  কিনেছিলেন। সেটিই ছিল নিজের উপার্জনে কেনা তাঁর প্রথম বাড়ি।  অভিনেত্রীর সঙ্গে তাঁর দিদি শাহিন ভট্টও থাকেন সেখানে । এ ছাড়াও লন্ডনে অভিনেত্রীর একটি বাড়ি রয়েছে।পুরো লকডাউন একসঙ্গে কাটিয়েছেন রণবীর আলিয়া। নিয়মিত রণবীরের মা নীতু কপূরের সঙ্গেও দেখা করতে এসেছেন তাঁরা। এ বছরের দীপাবলিও লাইমলাইট থেকে সরে ছিমছাম ভাবে কাটিয়েছেন দু’জন।

রণবীরের প্রিয় বন্ধু এবং ‘ওয়েক আপ সিড’ এবং ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রথম বার একসঙ্গে কাজ করেছেন প্রেমিক-প্রেমিকা। এ বছর সে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনা অতিমারির কারণে তা পিছিয়ে গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat