×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-১১-৩০
  • ১০৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে এক মাস। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন,‘কোভিড-১৯ পরিস্থিতির কারণে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হলো। যারা এখনও রিটার্ন জমা দেননি, তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।’
প্রসঙ্গত, আজ ৩০ নভেম্বর ছিল এবছর রিটার্ন দাখিলের শেষ কর্মদিবস। গতকাল এনবিআর থেকে জানানো হয়েছিল, রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না। কিন্ত কোভিড পরিস্থিতির কারণে রাজস্ব প্রশাসন তাদের সিদ্ধান্ত আজ পরিবর্তন করে। করদাতাদের সুবিধার্থে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এনবিআর জানিয়েছে।
এদিকে, আজ করাঞ্চলগুলোতে রিটার্ন দাখিলের জন্য করদাতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিটি করাঞ্চলে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে রিটার্ন জমা দিয়েছেন করদাতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat