×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-১২-০২
  • ৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ জন। এ সময়ে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১ জন। একই সময়ে এ ভাইরাসে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে , আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৫১ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ৪৭, সুনামগঞ্জের তিনজন এবং হবিগঞ্জের ১ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮৬ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৭৯৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১২ জন, হবিগঞ্জে ১৫৬৩ জন এবং মৌলভীবাজারের ১৭১৪ জন সুস্থ হয়েছেন।
একই সময়ে আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ২৯, সুনামগঞ্জের ১ এবং হবিগঞ্জের একজন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৪৮৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৬৮, হবিগঞ্জে ১ হাজার ৮৯৫ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরােেস কারো মৃত্যু হয়নি।এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৪৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৮১ সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩ জন। এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৬ জন ও হবিগঞ্জ জেলার ২ জন রয়েছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২১ হাজার ১৯৭ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২১ হাজার ৪ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৬ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১০০ জন। এ সময়ে সুনামগঞ্জ জেলায় নতুন করে কেউ হোম কোয়ারান্টাইনে যাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat