×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-১২-০৪
  • ১১৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গেলো। সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে আরো ২৪০ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ১৪ দশমিক ১০ শতাংশ। এদিন করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে বৃহস্পতিবার চট্টগ্রামের ১ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষা করে নতুন ২৪০ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ২১৭ জন ও সাত উপজেলার ২৩ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ২৬ হাজার ৬৫ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ১৯ হাজার ৭৫৪ জন ও গ্রামের ৬ হাজার ৩১১ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ১০ জন, রাউজানে ৫ জন, পটিয়ায় ৪ জন এবং সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, বাঁশখালী ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।
এদিন করোনাক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ৩২০ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ২২৫ জন ও গ্রামের ৯৫ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৪২০ জন। মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ২৩ হাজার ৮৮৮ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৫৫৫ জন, ঘরে থেকে ২০ হাজার ৩৩৩ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ৩০ জন ও ছাড়পত্র নেন ২০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ২৭৪ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৪৩ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৮৬ জনের নমুনার মধ্যে ১০২ জন করোনাক্রান্ত শনাক্ত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৭ জনের দেহে করোনার ভাইরাস থাকার প্রমাণ মেলে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭৭ টি নমুনায় ৮ টিতে ভাইরাস পাওয়া যায়। নগরীর একমাত্র বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৩৬ টি নমুনা পরীক্ষায় ৮ টির রেজাল্ট পজিটিভ আসে।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাব ইম্পেরিয়াল হাসপাতালে ১০৬ টি নমুনায় ৩১ টি, শেভরন ক্লিনিকে ৮৫ নমুনার ১৫ টিতে এবং মা ও শিশু হাসপাতালে ৫০ টির ১২ টিতে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। চট্টগ্রামের ১২০ জনের নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় একটি ছাড়া সবগুলোরই

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat