×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-১২-০৭
  • ১০৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সত্তরের সাধারণ নির্বাচনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আজ মন্ত্রীর দপ্তরে দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট ও দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত এবং পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করা হয়।
১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আজ পঞ্চাশ বছর। বাংলাদেশ ডাকঘর সত্তরের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে। এছাড়া এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়েছে। মন্ত্রী দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আজ এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে মন্ত্রী বলেন, দেশব্যাপী গণআন্দোলন এবং আইয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খানের নতুন সামরিক শাসনের অধীনে ১৯৭০ সালে ৭ ডিসেম্বরে পাকিন্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সত্তরের সাধারণ নির্বাচন ছিল পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে বাঙ্গালি মননে বিসুভিয়াসের অগ্নি-উগারী বান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ২৩ বছরের সংগ্রামে অর্জিত বিশাল বিজয়ের আনন্দ স্রোতধারায় সাধারণ মানুষকে মাতিয়ে তোলেন । বাঙালির সামনে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণের মাহেন্দ্রক্ষণটি প্রতিয়মান হয়ে উঠে সত্তরের নির্বাচনের বিপুল ব্যবধানে বিজয়ের মধ্য দিয়ে। প্রতিমুহুর্তে বাঙালির হৃদয়ে স্পন্দিত হয়ে উঠে আসে স্বাধীনতার সূর্য। বস্তুত ৭০ এর নির্বাচনেই বাঙালী তার স্বাধীন রাষ্ট্রের পক্ষে নিরঙ্কুশ রায় প্রদান করে। বঙ্গবন্ধুর নৌকা মার্কা হয়ে ওঠে স্বাধীনতার প্রতীক।
স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম ঢাকা জিপিও এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে এ স্মারক ডাকটিকেট বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat