×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-১১
  • ১৯৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী জয়ী হয়েছেন। তিনি প্রয়াত উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের স্ত্রী।
গতকাল সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। উৎসবমুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত সাড়ে ৮টার দিকে সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী ১ লাখ ১ হাজার ৭৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শামছুর রহমান পেয়েছেন ২ হাজার ৩৩২ ভোট । নির্বাচনে অপর স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের দিলু পাটোয়ারি পেয়েছেন ১ হাজার ৭৭৫ ভোট। বাঘারপাড়া উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৬৩টি ভোট কেন্দ্রে ১ লাখ ৭৩ হাজার ৭৭৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ৫ হাজার ৯০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গত ৭ সেপ্টেম্বর বিকেলে হবিগঞ্জ জেলার নোয়াপাড়া নামক স্থানে ঢাকা-সিলেট সহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল মারা গেলে চেয়ারম্যান পদটি শূণ্য হয়।
এদিকে গতকাল অনুষ্ঠিত যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি বিজয়ী হয়েছেন। কলস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৩ হাজার ৪৫২ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী সেতারা খাতুন হাঁস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১০৭ ভোট। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৫৬৭। মোট ১৭৫টি ভোট কেন্দ্রে ৮৭ হাজার ৮২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যশোর সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুর রশিদ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat