×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-১৫
  • ৯২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দুর্নীতিতে বিএনপির মতো আমরা কখনো চ্যাম্পিয়ান হতে চাই না। অতীতে বিএনপি সরকারের সময় বাংলাদেশ টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সঠিক নেতৃত্বের অভাবে বিএনপি সরকারের সময় দেশে লুটপাট হয়েছিল। জাহিদ মালেক আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২০’ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
জাহিদ মালেক বলেন, এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা। তাঁরসঠিক নেতৃত্বের জন্যই দেশে হাজারো উন্নয়ন হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো এত বড় একটি উন্নয়ন ঘটিয়ে বিশ^কে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না। খাদ্যে বর্তমানে স্বয়ংসম্পন্ন দেশ। মাথাপিছু আয় এখন দুই হাজার ডলারের উপরে। মানুষের গড় আয়ু ৭৩ বছর হয়েছে।
জাহিদ মালেক বলেন, করোনা মহামারিতে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে যেভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করেছেন তাতে কেবল দেশের মানুষের কাছেই নয়, গোটা বিশ^ই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করছেন। কাজেই দেশের সরকারি কর্মকর্তাদেরও প্রধানমন্ত্রীশেখ হাসিনারনেতৃত্ব গুনাবলি অর্জন করতে সচেষ্ট হতে হবে। তাহলে, দেশই সবার আগে লাভবান হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্তদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন। উল্লেখ্য, স্বাস্থ্যখাতে অবদানের জন্য স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ শাহ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মোঃ আব্দুর বারি শুদ্ধাচার পুরস্কার পান ও সার্টিফিকেট গ্রহণ করেন।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat