×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-১৭
  • ৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মর্ডানার কোভিড-১৯ এর টিকা অনুমোদনে সুপারিশ করা না করা নিয়ে বৈঠকে বসছেন মার্কিন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবারের এ বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হলে আগামী সপ্তাহ থেকে টিকাটি দেয়ার সুযোগ তৈরি হতে পারে।
এর আগে ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দেয়া হয়। যুক্তরাষ্ট্র জুড়ে সোমবার থেকে টিকা দেয়ার কাজও শুরু হয়ে গেছে।
বৃহস্পতিবারের বৈঠকে প্রায় ২৪ জন বিজ্ঞানী এবং কোম্পানী প্রতিনিধিরা অংশ নেবেন। সুপারিশ বিষয়ে তারা তাদের ভোট দেবেন এবং বৈঠকটি সরাসরি সম্প্রচার করা হবে।
বৈঠকে টিকার পক্ষে সুপারিশ করা হলে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন দ্রুতই এর অনুমোদন দেবে। আর যুক্তরাষ্ট্রই হবে মর্ডানার টিকা অনুমোদন দেয়া প্রথম দেশ।
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থা ও ম্যাসাচুসেটস ভিত্তিক বায়োটেক কোম্পানী মর্ডানা যৌথভাবে টিকাটি তৈরি করেছে। মার্কিন সরকার টিকাটি তৈরিতে মর্ডানাকে আড়াইশ’ কোটি ডলারেরও বেশি অর্থ দিয়েছে।
যুক্তরাষ্ট্র চলতি মাসের মধ্যেই দুই কোটি লোককে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat