×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-১২-১৭
  • ১২১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে পোনাল্টি থেকে বুধবার গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে তার ক্লাব ২-০ গোলে হারিয়েছে তালিকার তলানীতে থাকা ১০ জনের লরিয়েন্টের বিপক্ষে। এই জয়ে টেবিলের শীর্ষে ফেরার একেবারেই দ্বারপ্রান্তে পৌঁছে গেছে পিএসজি। শীর্ষে থাকা লিলির চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে এন্ড্রু গ্রাভিলনের লাল কার্ড থেকে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর মইস কেন গোল করলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় প্যারিস জায়ান্টদের। এর আগে লিলি একই ব্যবধানে হারিয়েছে ডিজনকে। আগামী রোববার তারা আতিথেয়তা দিবে চ্যাম্পিয়ন্স লীগের রানারআপদের।
লীগের আরেক ম্যাচে লিয়’ঁর সঙ্গে নাটকীয়ভাবে ২-২ গোলে ড্র করেছে ব্রেস্ট। এই ড্রয়ে পিএসজির চেয়ে এক পয়েন্টে পিছিয়ে পড়ায় লিঁয় নেমে গেছে তালিকার তৃতীয় স্থানে। এদিকে রেনের কাছে ২-১ গোলে হেরে গেছে মার্শেই। এই হারে শীর্ষ দলের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে গেছে তারা। অথচ ২ ম্যাচ হাতে রেখেই তালিকার তৃতীয় অবস্থানে আসন গেড়েছিল ক্লাবটি।
গতকালের ম্যাচ শেষে নেইমারের প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন পিএসজি কোচ থমাস টাচেল। পায়ের গোড়ালির ইনজুরির কারণে বর্তমানে সাইডলাইনে রয়েছেন বিশে^র সবচেয়ে দামী খেলোয়াড়। টাচেল বলেন,‘ নেইমারের জন্য আমরা সবকিছু করতে পারি। এটিই হচ্ছে ভাল খবর। আমি এটি বলতে পারছিনা যে লিলির বিপক্ষে তিনি খেলছেন না। তার খেলার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা সব চেস্টাই করব।’
গতকাল ৮১ শতাংশ মাঠের নিয়ন্ত্রন ধরে রাখার পরও গোলের জন্য দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে টাচেলের শিষ্যদের। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটেরও কম সময়ের মধ্যে এমবাপ্পেকে নিজেদের সীমানায় বিপজ্জনকভাবে বাঁধা দিয়ে লাল কার্ড দেখেন ধুকতে থাকা লরিয়েন্টের ডিফেন্ডার ফুল ব্যাক গ্রাভিলন।
নীল হেয়ার স্টাইল নিয়ে নতুন করে মাঠে ফেরা এমবাপ্পে ওই ঘটনায় প্রাপ্ত পেনাল্টি থেকে ৫১ মিনিটে জোড়ালো শটে গোল করে এগিয়ে দেন পিএসজিকে। ১০ মিনিট পর রাফিনহার যোগান থেকে মইস কেন গোল করলে ১০ জনের দলের বিপক্ষে জয় অনেকটাই হয়ে যায় পিএসজির। নতুন সেশনে এভারটন থেকে যোগ দেয়ার পর কেনের এটি ছিল অস্টম গোল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat