×
ব্রেকিং নিউজ :
পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২০-১২-২০
  • ৯৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মোট ৫ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । এর মধ্যে থেকে একজন ও বিএনপি থেকে একজন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।
আওয়ামিলীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উল্লাপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র এসএম নজরুল ইসলাম । বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন । দলীয় মনোনয়ন না পেয়ে আঃলীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুর ইসলাম উজ্জ্বল । অপর দিকে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মোঃ বেলাল হোসেন । এছাড়াও উপজেলা আওয়ামিলীগ আহবায়ক কমিটির সাবেক যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যানের ছোটভাই আরিফ বীন হাবিব।

অপরদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র মজা দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র বেলাল হোসেন।

উল্লাপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সাধারণ কাউন্সিলর ৪৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নতুন বছরের জানুয়ারীর ১৬ তারিখে উল্লাপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat