×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২০-১২-২১
  • ১৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।এ নিয়ে সারাবিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রোববার তাদের প্রাত্যহিক বুলেটিনে এ তথ্য জানিয়েছে। খবর তাসের।
মস্কো সময় ২০ ডিসেম্বর ১৭:০৫ টা পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে সংক্রমণের সংখ্যা বেড়ে প্রায় ৭ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ৩৬৯ এবং মৃতের সংখ্যা ১৬ লাখ ৮০ হাজার ৩৩৯ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে বিশ্বে মোট ৭ লাখ ৯৫ হাজার ৯৪২ জন আক্রান্ত হয়েছে এবং ১০ হাজার ২৫৬ জন মারা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা তথ্যের ওপর ভিত্তি করে ডব্লিউএউচও এ পরিসংখ্যান তৈরি করে।
বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের ৬৪ শতাংশের বেশি উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে ঘটেছে। এসব দেশে এক দিনে ৫ লাখ ১১ হাজার ৮৯৩ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইউরোপের দেশগুলোতে ২ লাখ ৬৯৪ জন এ্বং দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে ৩৮ হাজার ১৯৭ জন এ ভাইরাসে সংক্রমিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat