×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১২-২৩
  • ১০৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুজিব শতবর্ষ উপলক্ষে জেলায় প্রতিবন্ধী শিশুসহ মোট ১০৫ ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ১০টি হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে কর্মসূিচর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন আর প্রতিবন্ধিতা প্রতিবন্ধকতা নয়। প্রতিবন্ধী-বান্ধব বর্তমান সরকারের কার্যকরি পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়নের মধ্য দিয়ে এ জনগোষ্ঠীর জন্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্ম সহায়ক উপকরণ সুবিধা প্রদানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম ও সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস বাসস’কে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয় জেলার প্রতিবন্ধী শিশুসহ মোট ১০৫ জন ব্যক্তির জন্যে ১০৫টি হুইল চেয়ার বরাদ্দ দিয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে চিকিৎসা সুবিধা নেওয়া ১০ ব্যক্তিকে আজ হুইল চেয়ার প্রদান করা হলো। অবশিষ্ট ৯৫টি হুইল চেয়ার জেলার সাতটি উপজেলা পর্যায়ে বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat