×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২০-১২-২৬
  • ৯৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শুক্রবার রাতে প্রচন্ড ঝড়ে ক্রিসমাসের ভোরে ১ লাখের বেশী গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয় রিপোর্ট সংগ্রহকারী সংস্থা পাওয়ারআউটজ জানিয়েছে, শুক্রবার ওয়েস্টচেস্টার, রকল্যান্ড, আলস্টার, অরেঞ্জ এবং ডাচেস কাউন্টিগুলো থেকে বিদ্যুৎ বিপর্যয়ের ৭৩ হাজার ৯২৬ রিপোর্ট পাওয়া গেছে।
নিউইয়র্ক ও ওয়েস্টচেস্টারে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কনেড (কনএডিসন) বলেছে, পাঁচটি কাউন্টি শহরের চেয়ে নিউইয়র্কের অবস্থা ভালো, এখানে বিদ্যুৎবিহীন অবস্থার ১৭ হাজার রিপোর্ট পাওয়া গেছে, স্টেটেন আইল্যান্ড থেকে বিগ অ্যাপেলের (নিউইয়র্ক) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এখানে ৩,৫০০ বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন হবার খবর পাওয়া গেছে।
ভারি বৃষ্টিপাত এবং ঘন্টায় ৬৫ মাইল (১০৫ কিলোমিটার) বেগে প্রবাহিত এই ঝড়ে নিউজার্সির ৪৯ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাওয়ারআউটেজ এর হিসাবে দেশটির উত্তরপূর্বাঞ্চল জুড়ে ২ লাখ ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat