×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০১-০১
  • ১৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। করোনার কারণে দীর্ঘ বিরতির পর তিনিও সবার মতো কাজে ফিরেছেন। সম্প্রতি শেষ করেছেন তার নতুন ছবি ‘প্রিয় কমলা’র শুটিং। তবে এবার নায়িকা তকমার বাইরে নতুন এক পরিচয়ে সিনেপ্রেমীদের সামনে হাজির হচ্ছেন অপু। নিজের ছেলের নামে প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন তিনি। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে সদস্যপদের জন্য আবেদন করেন তিনি।
আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে গত ২৯ ডিসেম্বর অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু।
শাকিব খান ও ববি হকের পর এবার সিনেমা প্রযোজনা তালিকায় নাম উঠল অপু বিশ্বাসের। ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ নামে নতুন যাত্রা শুরু করছেন তিনি। ক’দিন আগেই অপু জানিয়েছিলেন ভালো কাজ করা হচ্ছে না। হয়তো এবার ভালো কিছু কাজ উপহার দেওয়ার জন্যই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন এই অভিনেত্রী।
আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হওয়া অপুর ক্যারিয়ারের মোড় ঘুরে যায় এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয় করে। শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat