×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০১-০১
  • ৯৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পিতা স্টানলি তার ছেলের ব্রেক্সিট চুক্তির অধীনে ইউরোপিয়ান ইউনিয়নে বৃটিশদের অবাধ চলাচলের অবসান ঘটায় বৃহস্পতিবার ফরাসি নাগরিকত্ব নেয়ার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফ্রান্সে দেশটির আরটিএল রেডিওর সঙ্গে আলোচনাকালে স্টানলি জনসন বলেন, “এটি ফরাসি হওয়ার প্রশ্ন নয়। আমি যদি সঠিকভাবে বুঝতে পারি তবে আমি ফরাসি! আমার মা ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন, তার মা তার পিতামহের মতো ফরাসি ছিলেন।”
৮০ বছর বয়স্ক স্টানলি বলেন, “এটি আমার জন্য প্রাপ্তির প্রশ্ন, যা ইতোমধ্যেই আমার রয়েছে এবং আমি এ ব্যাপারে অত্যন্ত খুশী।”
১৯৭৩ সালে বৃটেন ইউতে যোগ দেয়ার পর প্রথম যারা বৃটিশ সরকারী কর্মকর্তা হিসেবে ব্রাসেলসে নিয়োগ পেয়েছিলেন ইউ’র ৪৭ বছরের সদস্যপদের অবসান ঘটানো রাজনীতিবিদের পিতা স্টানলি তাদের মধ্যে ছিলেন।
তিনি ইউরোপীয় কমিশনে কাজ করেছেন এবং ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১৬ সালে ইউ ত্যাগের ব্যাপারে ভোটাভুটির এক বছর পরে তার মানসিক পরিবর্তনের আগে তিনি বৃটেনের ইউ ত্যাগের বিরুদ্ধে প্রচার অভিযানে যোগ দিয়েছিলেন।
তিনি আরটিএলকে বলেন, “আমি সর্বদা নিশ্চিতভাবেই ইউরোপিয়ান হবো।”
“আপনি ইরেজি বলতে পারবেন না: আপনি ইউরোপিয়ান নন। ইউরোপ একটি একক মার্কেটের চেয়ে বড়, এটি ইউরোপীয় ইউনিয়নের চেয়ে বড়।” এ কথা উল্লেখ করে তিনি বলেন, “এই সংযোগ ইউ’র জন্য গুরুত্বপূর্ণ” তিনি নিজেকে একজন ইউ পাসপোর্টধারী হিসেবে পছন্দ করেন।
ফরাসি পাসপোর্টের জন্য তাঁর পরিকলাপনার কথা ইতোমধ্যেই তাঁর মেয়ে রিচেল গত মার্চে প্রকাশিত এক বইয়ে উল্লেখ করেছেন।
রিচেল তার বইয়ে লিখেছেন, তার দাদী ভার্সেইলে জন্মগ্রহন করেছেন এবং যদি তার পিতা ফরাসি নাগরিকত্ব পান, তবে তিনিও ফরাসি নাগরিক হতে চান।
ব্রেক্সিট পরবর্তী ১১ মাসের অন্তবর্তী মেয়াদ শেষে গ্রীনিচ মান সময় ২৩০০ টায় ইউ থেকে বৃটেনের সদস্যপদের অবসান ঘটবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat