×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০২
  • ১০২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরো ২৩ জন মারা গেছেন এবং নতুন করে ৬৮৪ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো নতুন করে সুস্থ হয়েছেন ৯৬৪ জন। এতে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, ‘দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৫৯৯ জনে দাঁড়াল।’
এতে আরো বলা হয়, একই সময়ে নতুন করে আরো ৬৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ১৮০টি ল্যাবরোটরিতে ৯ হাজার ৭০১টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৫ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৫ শতাংশ।
গত ৮মার্চ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ৮৯ দশমিক ২১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat