×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-০১-০২
  • ১২৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রংপুর, জেলার পীরগঞ্জ উপজেলায় আজ ‘মাদক প্রতিরোধে তারুণ্যের জাগরণ’ শীর্ষক সমাবেশ এবং শীতবস্ত্র এবং মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলার শানেরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ‘মা’ জাহানারা আহম্মেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
শানেরহাট জয়, পুতুল স্পোর্টিং ক্লাবের সভাপতি নূর আলম শিপনের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর মেয়র ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শানেরহাট ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু ও কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি প্রমুখ।
পরে বয়স্ক ও বিধবাসহ দু’শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র হিসেব কম্বল ও মাস্ক এবং খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat