×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০১-০৪
  • ১২৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তার ভাই শৌভিক চক্রবর্তী। গত অক্টোবরে রিয়া ও ডিসেম্বরে জামিন পান শৌভিক।
সোমবার সকালে ফের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে হাজির হন রিয়া ও তার ভাই শৌভিক। সঙ্গে ছিলেন তাদের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী।
মূলত, জামিন পাওয়ার পর নিয়মিত এনসিবির দফতরে হাজিরা দেওয়ার নিয়ম। প্রথম ছ’মাস ধরে প্রতি মাসের প্রথম সোমবার এনসিবির দফতরে দেখা করতে হবে।
সেই নিয়ম রক্ষার্থেই এনসিবির দফতরে গিয়েছেন রিয়া-শৌভিক। তাদের বাবা ইন্দ্রজিৎ ছিলেন সঙ্গে। এনসিবির দফতরের বাইরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন তারা।এসময় রিয়া চক্রবর্তী বলেন, ‘হাজিরার জন্য এখানে আমাদের আসতে হয়েছে। বাবাও আছেন আমাদের সঙ্গে।’
গেলো বছর ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ পাওয়া যায় তারই ফ্ল্যাটে। এরপর থেকেই দানা বেঁধেছে বিতর্ক। তার পরিবারের পক্ষে খুনের অভিযোগ আনা হয়। তদন্ত করতে গিয়ে উঠে আসে বলিউডের মাদক যোগের প্রসঙ্গও। এরপর সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি জামিন পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat