×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০১-০৫
  • ১১৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘র‌্যাব সেবা সপ্তাহ’র চতুর্থ দিনে ‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’ এ প্রতিপাদ্যে রক্তদান কর্মসূচি পালন করেছে র‌্যাব-১৪।
আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব ব্যাটালিয়ন সদর কমপ্লেক্সে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ। এরপর নিজে রক্তদানের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন র‌্যাব-১৪’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন। পরে অর্ধশত র‌্যাব সদস্য ও রেডক্রিসেন্ট সোসাইটি’র সদস্য রক্তদান করেন। সহযোগিতায় ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রিসেন্ট সোসাইটি’র ময়মনসিংহ ইউনিট।
এর আগে রক্তদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় র‌্যাব-১৪’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক ও রেড ক্রিসেন্ট ময়মনসিংহ ইউনিটের সাধারণ সম্পাদক তাজুল আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat